প্রাণঘাতী করোনাভাইরাসে আতঙ্কে কাঁপছে বিশ্ব। সবাই যখন ঘরবন্দি, তখন চারপাশকে স্বচ্ছ রাখতে মন্ত্রীই ঝাড়ু হাতে তুলে নিলেন। শুরু করে দিলেন পরিচ্ছন্ন অভিযান। তার সঙ্গে ছিলেন স্ত্রীও।
এই পরিস্থিতিতে যদি সবাই নিজের কাজ নিজে করে, তাহলে কোনও সমস্যাই থাকবে না। নিজের নিজের বাড়ির সমানেটা নিজেরাই পরিষ্কার রাখুন, তাহলেই সুন্দর পৃথিবী দেখা যাবে। কাজের প্রতি নিষ্ঠাই আসল ঝাড়ু হাতে মন্ত্রী রাস্তা পরিষ্কারের ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়।
কাজের প্রতি নিষ্ঠাই আসল। মন্ত্রী দিলেন মোক্ষম শিক্ষা এই লকডাউনের বাজারে ভারতের কর্নাটকের শিক্ষামন্ত্রী ও তার স্ত্রী পাড়ার রাস্তা পরিষ্কার করে যে বার্তা দিলেন, তাকে একেবারেই স্বচ্ছ ভারত অভিযানের বিজ্ঞাপন ভাববেন না।
সাফাইকর্মীর কাজ করে মন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, নিজের বাড়ির সামনের নোংরা নিজেরাই পরিষ্কার করে ফেলুন, তাহলেও পৃথিবী সুন্দর হবে। এই ছবি সমাজকে বড় বার্তা দেবে কর্নাটকের শিক্ষামন্ত্রী তান ও তান স্ত্রীর এই ঝাঁটা দেওয়ার ছবি নিজেরা পোস্ট করেননি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বেঙ্গালুরু মহানগরের কমিশনার বিএইচ অনিলকুমার।
তিনি ছবি পোস্ট করে লিখেন, মন্ত্রী মহোদয়ের এই ছবি সমাজকে বড় বার্তা দেবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি তার এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নিমেষেই ভাইরাল হয়ে যায় ছবি। মন্ত্রী ও মন্ত্রী-জায়াকে ধন্যবাদের বন্যা বয়ে যায়।












