আইসিসির আম্পায়ার: মোবাইল নেটওয়ার্কের জন্য গাছে উঠলেন

করোনা ভাইরাসের প্রভাবে গত মাসে ভারত ও দক্ষিণ আফ্রিকার একদিনের ক্রিকেট সিরিজ বাতিল হয়ে যায়। হঠাৎ পাওয়া অবসরে গ্রামের বাড়িতে গিয়ে কয়েকদিন কাটানোর পরিকল্পনা করেছিলেন আইসিসির এলিট প্যানেলের ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী। গত ১৬ই মার্চ উত্তরপ্রদেশের শামলি জেলায় গ্রামের বাড়িতে দুই ছেলেকে নিয়ে চলে গিয়েছিলেন তিনি। এক সপ্তাহ গ্রামের বাড়িতে কাটিয়ে ফিরে আসার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু গত ২৩শে মার্চ ভারত সরকার লকডাউন ঘোষণার পর তার ওই পরিকল্পনা আর কাজে আসেনি। গ্রামে আটকে পড়েছেন তিনি। আর সেখানে মোবাইলের সংযোগও ঠিকমতো নেই। কথা বলতে তাই গাছে উঠতে এই ভারতীয় আম্পায়ারকে।

তিনি বলেন, ‘কারো সঙ্গে কথা বলতে গেলে বাড়ির ছাদে, এমনকি গাছেও চড়তে হচ্ছে।
আর এমনটা করলেও যে নেটওয়ার্ক পাওয়া যাবে, এর কোনও নিশ্চয়তা নেই। আর ইন্টারনেট ব্যবহারের তো প্রশ্নই ওঠে না। ১৬ই মার্চ থেকে এখানে দুই ছেলেকে নিয়ে রয়েছি। বেশ কিছুদিন পরে গ্রামে এসেছিলাম। তাই এখানে সপ্তাহখানেক থাকব বলে ভেবেছিলাম। কিন্তু লকডাউন ঘোষণার পর আমি সরকারের নির্দশিকা মেনে চলছি। আমার মা ও স্ত্রী রয়েছেন দিল্লিতে।’

‘ইন্টারনেট সংযোগ না থাকায় আমার ছেলেরা অনলাইনে ক্লাস করতে পারছে না। ওদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। আমি আইসিসির অনলাইন প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছি না। দিল্লি থেকে আমার গ্রামের দূরত্ব মাত্র ৮৫ কিলোমিটার। এখানে নেটওয়ার্ক ও ইন্টারনেটের এমন অবস্থা দেখে সত্যিই খুব হতাশ।’

অনীল চৌধুরী আইসিসির এলিট প্যানেলে প্রথমবার জায়গা পান ২০১৩ সালের আগস্টে। ২০ ওয়ানডেতে ফিল্ড আম্পায়ার ও ১৭ ওয়ানডেতে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি। আর ২৮ টি-টোয়েন্টিতে ফিল্ড ও ১২টি-টোয়েন্টি ম্যাচে টিভি আম্পায়ার ছিলেন ৫৫ বছর বয়সী এই ভারতীয়। টেস্টে এখনো ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন না করলেও ৪ টেস্টে ছিলেন টিভি আম্পায়ার হিসেবে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন