বাংলাদেশ : ফিফা র‌্যাঙ্কিংয়ে অপরিবর্তিত

করোনা ভাইরাসের প্রভাব ফিফা র‌্যাঙ্কিংয়েও। বিশ্বকাপ বাছাইসহ জাতীয় দলের সব প্রীতি ম্যাচগুলো বাতিল হওয়ায় পরিবর্তন আসেনি ফিফা র‌্যাঙ্কিংয়ে। আজ বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়নি বাংলাদেশের অবস্থানও, আগের মতোই ১৮৭ নম্বরে তারা। এশিয়ার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৩৮তম। এশিয়ার দেশগুলোর মধ্যে সবার উপরে জাপান। সূর্য উদয়ের দেশটির ফিফা র‌্যাঙ্কিং ২৮। দক্ষিণ এশিয়ায় এক নম্বরে ভারত (১০৮)। এরপরে রয়েছে মালদ্বীপ (১৫৫), নেপাল (১৭০), বাংলাদেশ (১৮৭), ভুটান (১৮৯) ও পাকিস্তান (২০০)।

এর আগে গত ২০শে ফেব্রুয়ারি প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ের সঙ্গে নতুন র‌্যাঙ্কিংয়ের মধ্যে পরিবর্তন হয়েছে মাত্র একটি জায়গায়।
প্রীতি ম্যাচে জ্যামাইকার কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় বারমুডা নেমে গেছে ১৬৯তম স্থানে। আর ১৬৯ থেকে ১৬৮তম স্থানে উন্নিত হয়েছে দক্ষিণ সুদানের। পরবর্তী ফিফা র‌্যাঙ্কিং প্রকাশিত হবে ১১ই জুন।

শীর্ষ দশ দল: বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, উরুগুয়ে, ক্রোয়েশিয়া, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন