অবশেষে ১৪ দিনের আইসোলেশন শেষ করে এখন স্ত্রী-সন্তানের কাছে সাকিব আল হাসান। বাংলাদেশ থেকে উড়ে যুক্তরাষ্ট্রে যান এই তারকা অলরাউন্ডার। কিন্তু করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে ১৪ দিন সেলফ আইসোলেশনে যান। গত ৮ মার্চ গালফ ওয়েলের শুভেচ্ছাদূত হিসেবে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে বসে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ম্যাচ দেখেছিলেন সাকিব। এর পর দেশে ফেরেন। মাগুরায় কিছু দিন কাটান। গত ২১ মার্চ যুক্তরাষ্ট্রের বিমান ধরেন। সেখানে আছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলায়না হাসান অব্রি। কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি পরিবারের সঙ্গে যোগ দেননি সাকিব।












