করোনাভাইরাস রোধে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছিলেন স্কটল্যান্ডের মেডিকেল অফিসার ডা. ক্যাথেরিন ক্যালডারউড।কিন্তু লকডাউনে মানুষকে ঘরে থাকতে বলে তিনি নিজেই ঘুরতে গিয়েছিলেন। এ নিয়ে দেশটিতে বিতর্কের মুখে পড়ে পদত্যাগ করলেন এই স্কটিশ কর্মকর্তা। খবর আলজাজিরা।
জানা যায়, কয়েকদিন আগে সাপ্তাহিক ছুটিতে স্বামীসহ নিজের আরেকটি বাড়িতে ঘুরতে যান। লকডাউনের সময় দুইবার তিনি এমন কাণ্ড ঘটান।রাজধানী এডিনবার্গ থেকে ঘণ্টাখানেক দূরত্বে দেশটির পূর্ব উপকূলীয় ইয়ার্লসফেরি এলাকায় হলিডে হোমে যান ডা. ক্যাথেরিন।
লকডাউন অমান্য করার এই ঘটনার ছবি প্রকাশ পায় স্থানীয় সংবাদমাধ্যমে। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এতে বিতর্কের মুখে পড়েন ডা. ক্যাথেরিন।এমন পরিস্থিতিতে করোনাভাইরাস নিয়ে ক্যাম্পেইন থেকে প্রকাশ্যে আসবেন না ক্যাথেরিন, জানান স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন।
এ ছাড়া তার বিরুদ্ধে সতর্কতা জারি করে স্কটিশ পুলিশ কর্তৃপক্ষও।ক্যাথেরিনের এই কর্মকাণ্ড করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ও স্বাস্থ্য কর্মকর্তারা যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, সেটি ঝুঁকির মুখে পড়েছে বলে একমত হয় স্কটিশ সরকার।
রবিবার এক সংবাদ সম্মেলনে ক্যাথেরিন বলেন, ‘আমি অন্যদের যে পরামর্শ দিয়েছিলাম, সেটি আমি নিজে অনুসরণ করেনি। এই জন্য সত্যিকার অর্থে আমি ক্ষমা চাচ্ছি।’এবং দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি, প্রধান স্বাস্থ্য কর্মকর্তার পদ থেকে আমি পদত্যাগ করছি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ও স্বাস্থ্য কর্মকর্তারা যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, সেটি ঝুঁকির মুখে পড়েছে বলে একমত হয় স্কটিশ সরকার।প্রসঙ্গত, স্কটল্যান্ডে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩ হাজার ১৪৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছে ২১৮ জন।












