স্টুয়ার্ট ওয়াটকিস:জেমিডের পর এবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ালেন

জেমিডের পর এবার বাফুফের একবেলা খাবার উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়েছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। ইংল্যান্ডে থেকে এক ভিডিও বার্তায় করোনা সংক্রমন এড়াতে নির্দেশনা মেনে চলার আহবান জানান তিনি। সেই সাথে অসহায় মানুষদের আর্থিক সাহায্যে দিতে বিত্তবানদের প্রতি আহবান জানান স্টুয়ার্ট ওয়াটকিস।

করোনা ক্রান্তিতে দেশের সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় আছে খেটে খাওয়া মানুষ গুলো। একবেলা খাবার ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরেই মতিঝিল পাড়ার দু:স্থ ও অসহায় মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

কদিন আগেই তিনশো মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। এরই ধারাবাহিকতায় এবার বাফুফের একবেলা খাবার উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়েছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। করোনার প্রকোপে খেলা বন্ধ থাকায় ছুটি কাটাতে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে আছেন ওয়াটকিস। সেখান থেকে এক ভিডিও বার্তায় করোনা সংক্রমন এড়াতে নির্দেশনা মেনে চলার আহবান জানান তিনি।

করোনার কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষদের আর্থিক সাহায্যে দিতে বিত্তবানদের প্রতি আহবান জানান স্টুয়ার্ট ওয়াটকিস।

কঠিন এ সময়ে সবাইকে সচেতন থাকার আহবান জানান ওয়াটকিস।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন