টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চান ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার মাইকেল ভন।
ইংল্যান্ডের এ সাবেক তারকা ক্রিকেটার নিজের টুইট বার্তায় বলেছেন, অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ হওয়ার আগে যদি আইপিএল আয়োজন করা যায় তাহলে ক্রিকেটাররা পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাবে। আইপিএলের পর বিশ্বকাপ হলে খারাপ হবে না।
মাইকেল ভন অক্টোবরে বিশ্বকাপ হওয়ার আগে সেপ্টেম্বরে আইপিএল দেখতে চান।
ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও বেশ কয়েক মাস সময় লাগবে। এমন অবস্থায় সম্ভবত আইপিএল বাতিল করা ছাড়া আর কোনো উপায় নেই আয়োজকদের।
২৯ মার্চ থেকেই আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে আইপিএল পিছিয়ে দেয়া হয়েছিল ১৫ এপ্রিল পর্যন্ত। বর্তমান পরিস্থিতিতে আইপিএল বাতিল হওয়ার পথে।












