বিদেশিদের বাদ দিয়ে আইপিএল চায় রাজস্থান

করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। ছোঁয়াছে এই ভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পরা এই ভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে সব ধরনের খেলা। আইপিএল হওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

এত কিছুর পরও আইপিএল চায় রাজস্থান রয়েলস। তারা বিদেশি ক্রিকেটারদের বাদ দিয়ে সংক্ষিপ্ত আকারে আইপিএল চায়।

রাজস্থান রয়্যালসের সিইও রনজিৎ বড়ঠাকুর আইপিএল আয়োজকদের কাছে আবেদন করে বলেছেন, ফ্রাঞ্চাইজিদের কথা বিবেচনা করে নিশ্চয়ই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শিগগিরই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আশা করি পরিস্থিতির উন্নতি হলে বিসিসিআইয়ের পক্ষ থেকে সেরা সিদ্ধান্ত নেয়া হবে।

করোনাভাইরাকে বিশ্বে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন ১১ লাখ মানুষ। মৃত্যু হয়েছে ৬০ হাজার। ভারতে আক্রান্তের সংখ্যা ২৫৬৭, মৃত্যুর সংখ্যা ৭২-এর বেশি।

প্রসঙ্গত, ২৯ মার্চ থেকেই আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে আইপিএল পিছিয়ে দেয়া হয়েছিল ১৫ এপ্রিল পর্যন্ত। বর্তমান পরিস্থিতিতে আইপিএল বাতিল হওয়ার পথে।

আইপিল না হলে প্রায় ৩৯০০ কোটি টাকা ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির শতাধিক কোটি টাকা ক্ষতি হবে। আর সেই ক্ষতি নিয়েই শঙ্কিত আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন