করোনা আতঙ্কে গোটা পৃথিবী কার্যত লকডাউন। গৃহবন্দি বিশ্বের সব ক্রীড়াবিদরা। কিন্তু জাল পাসপোর্ট কাণ্ডে জড়িয়ে প্যারাগুয়ের জেলে কীভাবে দিন কাটছে বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোর?
বাকি বন্দিদের সঙ্গে ফুটভলি খেলে দিন কাটছে এই তারকার। সম্প্রতি জেলে রোনালদিনহোর ফুটভলি খেলার ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, হাতের কাছে রোনালদিনহোকে পেয়ে ভীষন খুশি বন্দি থেকে জেলকর্মীরা। দিন কয়েক আগে জেলবন্দিদের সাথে একটি ফাইভ এ সাইড ফুটবল ম্যাচ খেলা হয়। সেখানে ২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্য একাই পাঁচটা গোল করেন। আর ৬টি গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন। সব মিলিয়ে ফুটবল নিয়ে জেলে মেতে রয়েছেন বিশ্বকাপজয়ী রোনালদিনহো।












