আত্রাইয়ে ঘূর্ণিঝড়ের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত : গুরুতর আহত ৩

নওগাঁর আত্রাই উপজেলার জগদাশ গ্রাম ও এর পার্শ্ববর্তী ইসলামগাঁতী এলাকার ঘূর্ণিঝড়ের তান্ডবে শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় দেওয়াল চাপা পরে ৩ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জগদাশ গ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে প্রায় ৫০টি পরিবারের শতাধিক কাঁচাপাকা ঘর বিধ্বস্ত ও বহু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। জগদাশ গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম ও দগদাশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  মো.হেলালুর রহমান জানান,সন্ধ্যায় মেঘের গর্জন হঠাৎই ঝড় ১০ মিনিটের এই ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় অর্ধশত বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চালা উড়ে গেছে। গাছপালা ভেঙে আত্রাই হতে সিংড়া যোগাযোগ বিচ্ছিন্ন।

এ ছাড়াও বিদ্যুতের বেশ কয়েকটি খুঁটি ওপড়ে গেছে। এ ঘটনার পর থেকে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার ও সড়কে উপড়ে থাকা গাছপালা অপসারণের চেষ্টা চলছে বলে ফায়ার সার্ভিসের একটি সুত্রে হতে জানানো হয়েছে।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি

 

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন