হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অজ্ঞাত বৃদ্ধা মহিলা নূরজাহান বাড়ি যেতে চায়। কিন্তু বৃদ্ধা শুধুমাত্র তার নাম নূরজাহান ছাড়া বাড়ির কোনো নাম ঠিকানাই বলতে বলতে পারছেন না।
প্রকাশ, গতকাল শুক্রবার দুপুরে হোমনা সরকারি হাসপাতাল রোডের এক পার্শ্বে অসুস্থ্য অবস্থায় এই বৃদ্ধা মহিলাটি অজ্ঞান হয়ে পড়েছিল। এ সময় হাসপাতাল রোডের বাসিন্দা ও এসকেএফ ফার্মার ওষুধ প্রতিনিধি মো. সাইফুল ইসলাম জুয়েল ও তার সহযোগি মোহাম্মদ হোসাইন বৃদ্ধাকে রাস্তা থেকে উদ্ধার করে তাকে গোসল করিয়ে হোমনা সরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহিদ উল্লাহ বৃদ্ধাকে চিকিৎসাসেবা দিয়ে হাসপাতালে ভর্তি করে দেন।
অসুস্থ্য বৃদ্ধা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. শহিদ উল্লাহ ও লুৎফর নাহার নিবিড় এর তত্ত¡াবধানে চিকিৎসাধীন রয়েছেন। বৃদ্ধা মহিলার স্বজনদেরকে হোমনা সরকারি হাসপাতালে যোগাযোগ করতে বলেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুস সালাম সিকদার।
বার্তা প্রেরক
মো.কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি












