বিশ্বে করোনায় আক্রান্ত ৮০ লাখ ৬৩ হাজার, মৃত ৪ লাখ ৩৭ হাজার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। বিশ্বে করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ লাখ ৬৩ হাজার ৯৪ জন, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৭ হাজার ১৭৬ জন।

সোমবার (১৫ জুন) দিনগত রাত ১২টায় বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে বর্তমানে ৩৪ লাখ ৫২ হাজার ১৬০ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৫৫৩ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেছেন পর্যন্ত ৪১ লাখ ৭৩ হাজার ৫০৬ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে সোমবার করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ২০৯ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৯০ হাজার ৬১৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন