করোনায় ফ্রান্সে মৃতের সংখ্যা প্রায় ২৭ হাজার

ইউরোপের দেশ ফ্রান্সে দিন দিন বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত প্রায় ২৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ২২৫ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৬ হাজার ৯৯১ জন এবং ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৫৭ হাজার ৭৮৫ জন।

ফ্রান্সে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৯৩ হাজার ৪৪৯টি। এছাড়া ২ হাজার ৫৪২ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। তারা চিকিৎসা নিচ্ছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কমপক্ষে ২১ হাজার ৫৯৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ফ্রান্সে এখন পর্যন্ত ১ লাখ ৭৮ হাজার ৩৪৯টি কোভিড-১৯ কেস শনাক্ত করা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত ২১২টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ফ্রান্সের অবস্থান ৬ষ্ঠ। দেশটিতে সম্প্রতি লকডাউন শিথিল করা হয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন