প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ৭৮৭ জনে।
আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষের। বিশাল সংখ্যক এই করোনা রোগীর মধ্যে এখন পর্যন্ত সেরে উঠেছেন মাত্র ২ লাখ ৫৬ হাজার।
একই সঙ্গে জীবন আর জীবিকা বাঁচানোর লড়াইয়ে বিপর্যস্ত মার্কিনিরা। দীর্ঘ লকডাউনে দেশটিতে এরই মাঝে চাকরি হারিয়েছে বিশাল এক জনগোষ্ঠী। ভেঙে পড়েছে সেখানকার অর্থনীতি।
এ অবস্থা কাটিয়ে উঠতে মৃত্যুর মিছিলের মাঝেও কিছু কিছু জায়গায় লকডাউন শিথিল করার কথা ভাবছেন মার্কিন নেতারা।












