বিশ্ব জুড়ে করোনায় মৃত প্রায় আড়াই লাখ

বিশ্ব জুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ লক্ষ ৪ হাজার ৭০৫ জনে। সেইসাথে মৃত ২ লক্ষ ৩৯ হাজার ৫৮৩ জন।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় মতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৮৩।

এদিকে করোনাভাইরাস নিয়ে পুনরায় চীনের দিকে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা বিষয়ে চীনের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, তাঁকে নির্বাচনে এরকম শুরু করেছে চীন। করোনাভাইরাস চীনের ষড়যন্ত্র বলেই তিনি মনে করেন। অথচ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংগঠন গত কালই জানিয়েছিল, বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়ানো কোভিড-১৯ মানুষের তৈরি বলে কোনও প্রমাণ পায়নি তারা।

এদিকে করোনা থেকে সুস্থতার হারে বিশ্বের অন্য দেশগুলোকে পিছনে ফেলেছে জার্মানি। জার্মানিতে অবিশ্বাস্য ভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লক্ষ ২৩ হাজার ৫০০ জন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন