যে নম্বরে কল দিলে ঘরে আসবে খাবার

করোনায় সবচেয়ে বেশি কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষেরা। বিশেষ করে যারা দিন এনে দিন খান, তাদের সমস্যাটা বেশি। আবার অনেক মধ্যবিত্ত আছেন যারা ঠিকমতো খেতে না পারলেও কাউকে বলতে পারছেন না। তাদের জন্য দারুণ একটা পদ্ধতি চালু করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসি এলাকার অসহায়দের কেউ খাদ্যসামগ্রী সহায়তা পেতে চাইলে ০১৭০৯-৯০০৭০৩ ও ০১৭০৯-৯০০৭০৪ এ দুটি নম্বর যোগাযোগের জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি। ফোন করলে সময়মতো বাসায় খাদ্য পৌঁছে দেবেন ডিএসসিসির কর্মীরা।

এর আগে গত ২৮ মার্চ করোনা পরিস্থিতিতে ৫০ হাজার মানুষকে খাওয়ানোর ঘোষণা দেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। এ ঘোষণার পর ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে কর্মহীন, হতদরিদ্রের তালিকা করে খাদ্যসামগ্রী সহায়তা কার্যক্রম শুরু করে সংস্থাটি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন