মিশরের প্রতিরক্ষা মন্ত্রী ড. মুহাম্মাদ মুখতার জাময়া এক বিবৃতিতে বলেছেন, যদি করোনাভাইরাস মহামারী এমনই চলতে থাকে তাহলে তাহলে পবিত্র রমজান মাসেও মসজিদ বন্ধ থাকবে। খবর: আল আরাবিয়া
মন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব শেষ হওয়ার আগে মসজিদগুলো খোলার কোনও সিদ্ধান্ত নেয়া হবে না। ভাইরাসটি প্রতিরোধ করতে সক্ষম হওয়ার পরই কেবল মসজিদ খোলার অনুমতি দেয়া হবে।
মিশরে রমজান মাসে বিভিন্ন জায়গায় রোজাদার ব্যক্তিদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। পরিস্থিতি মোকাবেলায় মানুষের জমায়েত ঠেকাতে এই বছর সম্মিলিত ইফতারের কোনও ব্যবস্থা করা হবে না বলেও জানান এই মন্ত্রী।
এই বছরের ২৩ শে এপ্রিল থেকে শুরু হওয়া রমজানে ঐতিহ্যবাহী মুসলিম সমাবেশ, তারাবীহ নামাজ, ইফতারের সন্ধ্যার খাবার এক সঙ্গে খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব শেষ হওয়ার আগে মসজিদগুলো খোলার কোনও সিদ্ধান্ত নেয়া হবে না। ভাইরাসটি প্রতিরোধ করতে সক্ষম হওয়ার পরই কেবল মসজিদ খোলার অনুমতি দেয়া হবে।
মিশরে রমজান মাসে বিভিন্ন জায়গায় রোজাদার ব্যক্তিদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। পরিস্থিতি মোকাবেলায় মানুষের জমায়েত ঠেকাতে এই বছর সম্মিলিত ইফতারের কোনও ব্যবস্থা করা হবে না বলেও জানান তিনি।
যারা অস্বচ্ছলদের ইফতার করাতে আগ্রহী তাদেরকে ইফতার সামগ্রী নির্দিষ্ট ব্যক্তির বাড়িতে পৌঁছে দেওয়ার পরামর্শ দেয়া হয়েছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্র- আল আরাবিয়া।












