করোনা: স্পেনে কমছে মৃতের সংখ্যা

প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি মহামারি ছড়িয়ে পড়েছে যে কয়টি দেশে, তারমধ্যে স্পেনের অবস্থা খুবই ভয়াবহ।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত তিনদিন যাবত ধীরে ধীরে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমে আসছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ১২ হাজার ৪১৮ জন মানুষ। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৭৫৯ জন।

শনিবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮০৯ জনের। এর আগে বৃহস্পতিবার স্পেনে ৯৫০ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার এই সংখ্যাটি ছিল ৯৩২ জনের।‘ খবর আল জাজিরা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চিনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে।

গোটা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। আর মারা গেছেন প্রায় ৬৭ হাজার মানুষ।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন