করোনায় নিউইয়র্কেই ২৪ ঘন্টায় প্রান গেলো ৬৩০ জনের

করোনার থাবায় যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। করোনাভাইরাসের থাবায় অসহায় পুরো বিশ্ব। করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন অন্তত ৬৩০  জন।

নিউইয়র্কের কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, সেখানে দুর্ভাগ্যবশত মৃতের সংখ্যা অনেক। চরম আক্রান্ত এলাকায় ফেডারেল সহায়তা পাঠানো হচ্ছে।

নিউইয়র্ক স্টেটের গভর্নর অ্যান্ড্রু কুমো জানিয়েছেন, নিউইয়র্ক যেন এ মহামারীর কেন্দ্রে পরিণত হয়েছে। রবিবার পর্যন্ত এ রাজ্যেই মারা গেছেন ৩ হাজার ৫৬৫ জন। এছাড়া পুরো স্টেটে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৭৪ জন। এরমধ্যে ৬৩ হাজারই নিউইয়র্ক শহরের বাসিন্দা।

তিনি বলেন, বর্তমানে এ শহরের জন্য এখনই আরও ৪৫ হাজার মেডিকেল কর্মী দরকার। করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্য পেশাজীবী হোক ডাক্তার, নার্স অথবা থেরাপিস্ট-আক্রান্তদের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এছাড়া ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, ‘যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩ লাখের বেশি মানুষের শরীরে প্রানঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৮ হাজারের বেশি। মৃত্যুর সংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে গেছে দেশটি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন