ফরিদগঞ্জে আরো এক যুবক করোনা’য় আক্রান্ত, মোট রোগী দুই।

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ কামরুজ্জামান

চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরো এক যুবককে আইসোলেশনে পাঠানো হয়েছে। জ্বর, সর্দি, গলাব্যাথার লক্ষণ দেখে যুবকের নমুনা টেষ্ট সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠিয়েছেন। এ নিয়ে ফরিদগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দুই।

উপজেলা স্বাস্থ্য কমকর্তা জানায়, ১৫ এপ্রিল বুধবার উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের বৈচাতলী গ্রামের সফিকুল ইসলামের ছেলে মো. শরিফুল ইসলাম এর (২২) করোনা উপসর্গ দেখা দিলে ১৩ এপ্রিল নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. কামরুল হাসান বলেন, গত ১৬ এপ্রিল শরিফুল ইসলামের শারিরীক অবস্থার খারপ হলে তাকে পরের দিন চাঁদপুর আইসোলেশনে পাঠানো হয়। দুইদিন পূর্বে আমরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা আইইসিডিআরে পাঠানো হয়েছি। তবে দু এক দিনের মধ্যে রিপোর্ট আসার কথা রয়েছে। রিপোর্ট হাতে পেলে জানতে পারবো এ রোগী নেগেটিভ না পজেটিভ।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন